চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ, চালকসহ আটক ৩

১৫ জানুয়ারি ২০২৬, ০৭:১২ PM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:২৭ PM
বাসটি জব্দ করেছে পুলিশ

বাসটি জব্দ করেছে পুলিশ © সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্তবাসে মিরপুরের এক কলেজছাত্রীকে (২৬) রাতভর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক, হেলপারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। একইসঙ্গে বাসটিও জব্দ করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী জেলার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— সাভার পরিবহনের বাসচালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) এবং চালকের সহযোগী মো. রাব্বি (২১)।

পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মিরপুরের ওই কলেজ ছাত্রী সাভারের রেডিওকলোনী থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনে ওঠেন। বাসে তখন দুইজন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নেমে গেলে এই কলেজছাত্রীকে আটকে রেখে সাথে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেন বাসটির হেলপার ও চালকের সহযোগী। পরে বাসটি নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ওই নারীকে রাতভর ধর্ষণ ও ভিডিও ধারণ করে তারা।

পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের ওপর অবস্থায় দাঁড়ালে সন্দেহ হয় পুলিশের। এ সময় হাইওয়ে পুলিশ বাসটি আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনা জানতে পারে। এই ঘটনায় টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে গ্রেপ্তারকৃত আসামি ও ভুক্তভোগীকে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আর একটি মামলার প্রক্রিয়াধীন রয়েছে। আর ভুক্তভোগী শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্যর্থতা ঢাকতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে সরকার: ছাত্র ইউনিয়ন
  • ১০ নভেম্বর ২০২৬
ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে পদ…
  • ১০ নভেম্বর ২০২৬
পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
দেশের সব জেলার এসপিদের নিয়ে জরুরি বৈঠকে পুলিশপ্রধান 
  • ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, আহতদের সুচিকিৎসা ও তদন্ত দাবি শি…
  • ১০ নভেম্বর ২০২৬
শামসুন নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ পরিদর্শন…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950