বাসে নারীকে ধর্ষণের হুমকির প্রতিবাদ করায় জবি শিক্ষার্থীকে মারধর, অতঃপর...

০৪ জানুয়ারি ২০২৬, ১০:৪৯ AM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৫১ AM
জব্দকৃত ‘ভিক্টর ক্লাসিক’ বাস ও জবির লোগো

জব্দকৃত ‘ভিক্টর ক্লাসিক’ বাস ও জবির লোগো © টিডিসি সম্পাদিত

গাজীপুরের টঙ্গীতে ‘ভিক্টর ক্লাসিক’ নামক বাসে এক নারী যাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। এর প্রতিবাদ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে মারধর করেন অভিযুক্ত ও সহকর্মীরা। পরে ধর্ষণের হুমকি ও হত্যাচেষ্টার অভিযোগে টালী পশ্চিম থানায় মামলা করেন ভুক্তভোগী নারীর স্বামী।

গত ১ জানুয়ারি ঘটে যাওয়া এ ঘটনা প্রসঙ্গে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহিন খান গণমাধ্যমকে বলেন, ঘটনার দিনই চালক ও তার সহকারীকে (মো. আ. হালিম (২৯) ও তার সহকারী মো. আমির হোসেন (৪৫)) গ্রেফতার করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বাসটিও জব্দ করেছে পুলিশ।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, ১ জানুয়ারি উত্তরার বিএনএস এলাকা থেকে টঙ্গীর হোসেন মার্কেটে যাওয়ার উদ্দেশে ‘ভিক্টর ক্লাসিক’ পরিবহনের বাসে ওঠেন জবির ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীর স্ত্রী। তিনি বাসটির চালকের পাশের সংরক্ষিত নারী আসনে বসেছিলেন। এ সময় বাসচালক তাকে উদ্দেশ করে উস্কানিমূলক ও অশালীন মন্তব্য করতে থাকেন। এক পর্যায়ে বাসটি সফিউদ্দিন সরকার একাডেমির সামনে পৌঁছালে তার স্বামী মোবাইল ফোনে ভিডিও ধারণের চেষ্টা চালান। তখন চালক তাকে ধাক্কা দেন এবং মোবাইল ফোনটি ফেলে দেন।

আরও পড়ুন: রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

এ পর্যায়ে ভুক্তভোগী নারী বাসটি পুলিশ বক্সের সামনে থামাতে বললেও চালক তা করেননি। তিনি চিৎকার শুরু করলে চালক বাসের ভেতরেই তাকে ধর্ষণের ছমকি দেন। বাসে থাকা নূরনবী নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এ ঘটনার প্রতিবাদ করলে চালক ও তার সহকারীর সঙ্গে যাত্রীদের ধস্তাধস্তি হয়। পরে হোসেন মার্কেট এলাকায় বাসটি থামলে যাত্রীদের সহায়তায় ওই নারীকে নিরাপদে নামিয়ে দেওয়া হয়। তবে সবাই নেমে যাওয়ার পর নূরনবীকে একা পেয়ে চালক, তার সহকারীসহ তিনজন রড দিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। এক পর্যায়ে স্থানীয় লোকজন বাসটি আটকে দেন। চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও অপর এক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় লোকজন।

এ ঘটনায় ধর্ষণের হুমকি ও হত্যাচেষ্টার অভিযোগ এনে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন ভুক্তভোগী নারী যাত্রীর স্বামী। তিনি গণমাধ্যমকে বলেন, ঘটনার পর রাত সাড়ে ৩টার দিকে বাস মালিক সমিতির ১৫-২০ জন থানায় গিয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেন। অভিযুক্ত চালক চার দিন আগে উত্তরা পূর্ব থানার মাদক-সংক্রান্ত একটি মামলায় জামিনে মুক্তি পান বলেও দাবি করেন তিনি।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘আল্লাহ আমাদের খাবার দাও’—চুলায় কয়েক বেলা আগুন না জ্বলা সেই…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9