খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জবি শিবিরের দোয়া মাহফিল

৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ PM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ PM
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল © টিডিসি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই আয়োজন করা হয়। 

দোয়া মাহফিলে শাখা শিবিরের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জবি শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাভোগ করেছেন। তিনি মজলুম ছিলেন এবং জালিমের বিরুদ্ধে কণ্ঠস্বর ছিলেন। এই দেশ ও জাতির জন্য তার অনেক অবদান আছে। আমরা বিএনপি নেত্রীর রূহের মাগফিরাত কামনা করছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জবির কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সালাহউদ্দিন, শাখা শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ, অফিস সম্পাদক ইব্রাহিম খলিল সহ শাখা শিবিরের অন্য নেতারা।

এর আগে, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধাীন অবস্থায় মৃত্যু বরণ করেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9