৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করল জবি প্রশাসন

৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ PM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) © লোগো

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। তার স্মরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন দিনের শোক কর্মসূচি ও পূর্বনির্ধারিত ছাত্র সংসদ নির্বাচন স্থগিতসহ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে; ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত টানা তিন দিন বিশ্ববিদ্যালয়ের সকল ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে; সরকারের পক্ষ থেকে সাধারণ ছুটি ঘোষণার প্রেক্ষিতে ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। 

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে সিগারেট বিক্রি করলেই জরিমানা, টাকার পরিমাণ নির্ধারণ করে নতুন আইন

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মরহুমার জানাজায় শরিক হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ পরিবহন বা বাসের ব্যবস্থা করা হয়েছে; ১ জানুয়ারি ২০২৬ তারিখে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে, তবে প্রশাসনিক দপ্তরগুলো যথারীতি খোলা থাকবে; ২ জানুয়ারি শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া, পরবর্তী সময়ে তার বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর একটি বৃহৎ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছে বিশ্ববিদ্যালয় পরিবার।

 

ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ থেকে সরে আসার ইঙ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিরাজুল হক আর নেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9