চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ যুবক আটক

১১ মার্চ ২০২৬, ০৫:০০ PM
আটক যুবক

আটক যুবক © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদকসহ এক যুবককে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায় সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল। এ সময় মো. আলীম (৩২) নামের এক ব্যক্তিকে ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ ডিএক্স (Eskuf DX) সিরাপসহ হাতেনাতে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার চকসিরামপুর গ্রামের বাসিন্দা।

অন্যদিকে একই রাতে পৃথক আরেক অভিযানে শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকা থেকে ৫০ বোতল এসকাফ ডিএক্স সিরাপ এবং ৩ হাজার ১৭০ পিস নেশাজাতীয় টেনসিওইন (TENSIWIN) ট্যাবলেট উদ্ধার করে চকপাড়া বিওপি এর টহল দল।

আটক ব্যক্তিসহ উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, গত তিন মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১ জন আসামিসহ প্রায় ৪ হাজার ৬০০ বোতল ফেনসিডিল ও এর বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করা হয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা: শিক্ষ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9