গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

১১ মার্চ ২০২৬, ০৯:৩৪ PM
আল আমিন হোসনকে আটক করে যৌথবাহিনী

আল আমিন হোসনকে আটক করে যৌথবাহিনী © সংগৃহীত

গাজীপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ আল-আমিন হোসেন (৩৪) নামে এক শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) মধ্যরাতে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর সেনানিবাস সংলগ্ন নয়নপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আল-আমিন হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ লাখ ১১ হাজার ৪৬০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

অভিযান শেষে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক আল-আমিন হোসেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বনকুরিয়া পুকুরপাড় এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬