যৌথবাহিনীর হাতে আটক বিএনপি নেতার মৃত্যুতে এইচআরএসএসের উদ্বেগ

১৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ AM
এইচআরএসএস লোগো ও বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলু

এইচআরএসএস লোগো ও বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলু © টিডিসি সম্পাদিত

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে আটকের পর জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু মৃত্যুতে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, যৌথবাহিনীর অভিযানে আটক হওয়ার কিছু সময়ের মধ্যেই তিনি কর্তৃপক্ষের হেফাজতে মৃত্যুবরণ করেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্র থেকে নির্যাতনের অভিযোগ উঠে এসেছে, যা পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য প্রদান করা হয়েছে, তথাপি আটক অবস্থায় একজন নাগরিকের মৃত্যু মানবাধিকার ও আইনের শাসনের প্রশ্নে গভীর উদ্বেগজনক।’

আরও পড়ুন: অস্ত্র উদ্ধারের নামে ধরে ‘নির্যাতনে বিএনপি নেতার মৃত্যু’, মির্জা ফখরুলের প্রতিবাদ

এতে আরও বলা হয়, এইচআরএসএস দৃঢ়ভাবে মনে করে, আটক ব্যক্তির জীবন ও নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। কোনো অভিযোগ থাকলে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা ছাড়া হেফাজতে মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় সংগঠনটি ৫ দফা দাবি জানিয়েছে। সেগুলো হল- ঘটনার সম্পূর্ণ, নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত অবিলম্বে শুরু করতে হবে; তদন্তে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ধারায় মামলা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি জনসম্মুখে প্রকাশ করতে হবে, যাতে জনমনে আস্থা প্রতিষ্ঠিত হয়; আইনশৃঙ্খলা বাহিনী ও যৌথবাহিনীর অভিযানে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে কার্যকর নজরদারি ও জবাবদিহি ব্যবস্থা জোরদার করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আটক ও জিজ্ঞাসাবাদ সংক্রান্ত আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে।

 

দুই বিসিএসের ফল নিয়ে জরুরি বৈঠকে পিএসসি
  • ০৮ ফেব্রুয়ারি ২০২৬
অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে বই প্রকাশ
  • ০৮ ফেব্রুয়ারি ২০২৬
সরকার গঠন করলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার কথা জানালেন জামায়…
  • ০৮ ফেব্রুয়ারি ২০২৬
মোটরসাইকেল ও নির্ধারিত যান চলাচল বন্ধ কবে থেকে?
  • ০৮ ফেব্রুয়ারি ২০২৬
ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
  • ০৮ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশকে দখলদার-সন্ত্রাস মুক্ত করতে তরুণরা প্রস্তুত আছে: …
  • ০৮ ফেব্রুয়ারি ২০২৬