ঢাবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি মাহি, সম্পাদক লিটন

১৭ মার্চ ২০২৬, ০৫:১৫ PM
মো. মানজুর হোছাঈন মাহি ও লিটন ইসলাম

মো. মানজুর হোছাঈন মাহি ও লিটন ইসলাম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে কালের কণ্ঠের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মানজুর হোছাঈন মাহি ও সাধারণ সম্পাদক পদে স্টার নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লিটন ইসলাম নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে অবস্থিত সমিতির কার্যালয়ে বেলা ১১টা ৫০ মিনিটে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ২টা ৫০ মিনিটে শেষ হয়। পরে ভোট গণনা শেষে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার, ডুজার সাবেক সভাপতি ও গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূইয়া আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডুজার সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রিয়াদুল করিম, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাইদূর রহমান, ডুজার বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি ও সাধারণ সম্পাদক মাহাদী হাসান।

এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪১ জন ভোটারের মধ্যে ৩১ জন সরাসরি ও ১০ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।

ফলাফলে সভাপতি পদে মো. মানজুর হোছাঈন মাহি ৩০ ভোট ও সাধারণ সম্পাদক পদে লিটন ইসলাম ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

এ ছাড়া সহসভাপতি পদে মাহাথির মোহাম্মদ (ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. রাহাদ উদ্দিন (দৈনিক জনকণ্ঠ), দপ্তর সম্পাদক পদে এইচ এম খালিদ হাসান (দেশ রূপান্তর), অর্থ সম্পাদক পদে নাইমুর রহমান ইমন (ডেইলি অবজারভার) নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. বোরহান উদ্দিন (চ্যানেল ২৪), মো. সামশুদৌজা নবাব (ঢাকা ট্রিবিউন) ও মোহাম্মদ সাহেদুল ইসলাম (টাইমস অব বাংলাদেশ)।

ফলাফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার নূরুল করিম ভূইয়া নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ডুজা সব সময় গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন ২০ সেপ্টেম্বর পর…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
হাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দাদাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেল নাতি-নাতনি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১৫ সেপ্টে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুষ্ঠরোগীদের সহায়তা করতে আগ্রহী বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্র…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9