ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এইচআরএসএসের উদ্বেগ

২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ AM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ AM
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) © লোগো

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে নির্মমভাবে হত্যার পর মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

সংগঠনটি বলছে, এই মর্মান্তিক ও বর্বর হত্যাকাণ্ড মানবাধিকার, আইনের শাসন এবং সভ্য সমাজের মৌলিক মূল্যবোধের চরম লঙ্ঘন। কোনো ব্যক্তি ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত হলেও তাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করার অধিকার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নেই। সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং অভিযোগের বিচার কেবলমাত্র আইন ও আদালতের মাধ্যমেই হতে পারে।

এইচআরএসএসের মতে, এ ধরনের সহিংসতা উগ্রতা, গুজব ও ধর্মকে ব্যবহার করে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিপজ্জনক প্রবণতাকে উসকে দিচ্ছে, যা সমাজে ভয়, অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করছে। অতীতে এ ধরনের ঘটনার সঠিক বিচার না হওয়ায় অপরাধীরা বারবার উৎসাহিত হচ্ছে—যা অত্যন্ত উদ্বেগজনক।

বিষয়টিকে কেন্দ্র করে এইচআরএসএস ৪ দফা দাবি জানিয়েছে। সেগুলো হল— এই হত্যাকাণ্ডে জড়িত সকল ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে; নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; ধর্ম অবমাননার অভিযোগে সহিংসতা প্রতিরোধে প্রশাসনকে আরও সক্রিয় ও কঠোর হতে হবে; ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।

তাছাড়াও, এইচআরএসএস নিহত যুবকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং আইনের শাসন ও মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করে কোনোভাবেই যেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি গড়ে উঠতে না পারে, রাষ্ট্রের কাছে সেই আহ্বান জানায়।

 

 

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950