জুলাইযোদ্ধা মাহবুব আলমকে নিয়ে স্ট্যাটাস ড. ইউনূসের

১২ মার্চ ২০২৬, ১১:৪৭ PM
ড. মুহাম্মদ ইউনূস ও মাহবুব আলম

ড. মুহাম্মদ ইউনূস ও মাহবুব আলম © সংগৃহীত

জুলাইযোদ্ধা মাহবুব আলমকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ মার্চ)  ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারান মাহবুব আলম। অন্ধকারে থেকেও তাঁর কখনো অনুশোচনা হয়নি। কারণ তিনি জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন তাঁর স্বপ্নের জন্য—এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।

ফেসবুক পোস্টে বলা হয়, আজ বৃহস্পতিবার তাঁর সেই স্বপ্ন সত্যি হলো। সংসদের প্রথম অধিবেশনে মাহবুব দর্শকসারির আসন গ্রহণ করেন। তাঁর সঙ্গে ছিল বিশিষ্ট কূটনীতিক এবং জুলাইয়ের সহযোদ্ধারা। আরেক পাশে ছিলেন তাঁর নায়ক তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। 

সংসদের পবিত্র প্রাঙ্গণের করিডরে মাহবুবকে দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর ইউনূস। মাহবুবকে আলিঙ্গন করেন তিনি। দুজনে ক্যামেরাবন্দি হলেন এই আবেগঘন মূহুর্তে। একই করিডরে প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা হয় সেই সাহসী রিকশাচালকেরও, যিনি ৪ আগস্ট ২০২৪ সালে গুলিবিদ্ধ শহীদ গোলাম নাফিজের দেহ হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন।

প্রফেসর ইউনূস বলেন, ‘আজ ইতিহাসের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। সংসদের উদ্বোধনী অধিবেশন আমাকে মুগ্ধ করেছে। সেইসঙ্গে মাহবুবের মতো এমন তরুণ বিপ্লবীদের সঙ্গে দেখা করতে পেরে আমি গর্বিত। তাঁদের আত্মত্যাগই আমাদের জাতিকে আজকের এই মুহূর্তটি এনে দিয়েছে।’

তরুণদের রাজপথ থেকে সংসদ পর্যন্ত যাত্রার কথা স্মরণ করে সাবেক প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ নতুন বাংলাদেশের পথে আমাদের বড় অর্জন। এখন যাত্রা নির্ধারিত। আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে সমস্ত শক্তি দিয়ে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে অগ্রসর হতে পারব।’

ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9