মাজারে হামলা ও কবর থেকে মৃতদেহ তুলে পোড়ানোর ঘটনায় এইচআরএসএসের উদ্বেগ

০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ AM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ AM
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) © লোগো

সম্প্রতি রাজবাড়ীর গোয়ালন্দে দুর্বৃত্তরা নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর, বাড়ি ও দরবার শরিফে হামলা এবং কবর থেকে তার মৃতদেহ তুলে পোড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। রবিবার (৭ আগস্ট) সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, রাজবাড়ীর গোয়ালন্দে দুর্বৃত্তরা নুরুল হক ওরফে 'নুরাল পাগলা' এর কবর, বাড়ি ও দরবার শরিফে হামলা করে। এমনকি মরদেহ কবর থেকে তুলে মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা। শুক্রবার দুপুরের পর হামলার এই ঘটনায় অর্ধ শতাধিক আহত হয়েছেন এবং আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। দুর্বৃত্তরা মাজারে হামলা চালিয়ে কবর খুঁড়ে মৃতদেহ তুলে মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ধরনের নৃশংস ঘটনা শুধু মানবাধিকারের চরম লঙ্ঘনই নয়, বরং মৃত ব্যক্তির প্রতি ন্যূনতম মর্যাদা ও মানবিক মূল্যবোধকে কলুষিত করেছে।

আরও পড়ুন: নারীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতাসহ আটক ৪

এতে আরও বলা হয়, মৃতদেহের মর্যাদা রক্ষা করা একটি মৌলিক মানবাধিকার এবং এটি আন্তর্জাতিক মানবাধিকার সনদেও স্বীকৃত। কবর থেকে মৃতদেহ তুলে পোড়ানোর মতো ন্যাক্কারজনক ঘটনা সভ্য সমাজে অকল্পনীয় এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। এই ধরনের কর্মকাণ্ড সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থান এবং নিরাপত্তা ব্যবস্থাকে চরমভাবে বিপন্ন করে তোলে।

বিবৃতিতে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) ৫ দফা দাবি জানায়। সেগুলো হল- অবিলম্বে একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে; ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; ভুক্তভোগী পরিবারকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা প্রদান ও মানসিক-সামাজিক সহায়তা দিতে হবে; ধর্মীয় প্রতিষ্ঠান, মাজার, কবরস্থানসহ সকল পবিত্র স্থানকে বিশেষ নিরাপত্তার আওতায় আনতে হবে;  ভবিষ্যতে এ ধরনের জঘন্য ঘটনা রোধে সামাজিক সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নিতে হবে এবং জাতীয় পর্যায়ে কার্যকর নীতিমালা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

 

যুদ্ধবিমান ছেড়ে পাকিস্তানের হাতে আটক সেই ভারতীয় পাইলট চালাব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের আগস্ট মাসের বেতন আজই?
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সেলাই করে জুগিয়েছে পড়ার খরচ, জিপিএ-৫ পেয়েও কলেজে ভর্তি নিয়ে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গ্রামীণ টেলিকম ট্রাস্টে চাকরি, বিমাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইউনিয়ন পরিষদেও দলীয় প্রশাসক নিয়োগ দিচ্ছে সরকার, জামায়াতের উ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬