রাজবাড়ীতে মাজারে হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৫

০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ PM
মাজার ও পুলিশের গাড়িতে হামলা

মাজার ও পুলিশের গাড়িতে হামলা © সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে ‘ইমাম মাহাদী’ দাবীদার নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলার সময় সময় পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ  নেতাকর্মীরাও রয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো.শরীফ আল রাজীব।

গ্রেফতারকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার দেওয়ান পাড়া গ্রামের আফজাল সরদারের ছেলে মোঃ শাফিন সরদার (১৮), উপজেলার উজানচর ইউনিয়নের ১ নং দিরাজতুল্লা মৃধা পাড়ার মৃত আক্কাস মৃধার ছেলে উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাসুদ মৃধা, উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের লাল মিয়া মৃধার ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. হিরু মৃধা, দেওয়ান পাড়া গ্রামের মোঃ জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি (৩২) ও গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া গ্রামের কাজি আরিফের ছেলে কাজী অপু (২৫)

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলা করা হলে গতকাল রাতে অভিযান চালিয়ে ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আজ বিজ্ঞ আদালত সোপর্দ করা হবে।

এর আগে শুক্রবার রাতে পুলিশের সরকারি কাজে বাঁধা, পুলিশের ওপর হামলা ও গাড়ি  ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদি হয়ে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যাক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬