রাজবাড়ীর ঘটনার পর কুষ্টিয়ায় সতর্কতা, লালন আখড়াবাড়িতে পুলিশ মোতায়েন

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ PM
বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে

বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে © সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার পর থেকে আখড়াবাড়ির প্রবেশপথে পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ জানিয়েছে, রাজবাড়ীতে মাজারকেন্দ্রিক হামলাসহ সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে লালন আখড়াবাড়িতেও পুলিশ মোতায়েন করা হয়েছে।

বেলা সাড়ে ৩টার দিকে আখড়াবাড়িতে প্রবেশ করলে প্রধান ফটক পেরিয়ে গোলঘরের সামনে দায়িত্ব পালনরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আলম হোসেন বলেন,
‘আপনারা জানেন, রাজবাড়ীতে মাজারকেন্দ্রিক একটি ঘটনা ঘটেছে। সম্ভবত সেই জায়গা থেকে বাড়তি সতর্কতার অংশ হিসেবেই আমাদের পুলিশ লাইন থেকে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, ‘কিছু কিছু ইস্যু নিয়ে বাড়তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।’

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬