শ্রীবরদীতে বৃত্তি পরীক্ষায় প্রথম হালগড়া দারুস সালাম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১০ মার্চ ২০২৬, ০১:০৯ PM
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ক্রেস্ট তুলে দিচ্ছেন শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ক্রেস্ট তুলে দিচ্ছেন শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন © টিডিসি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ইবতেদায়ি মাদ্রাসাগুলোর পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে হালগড়া দারুস সালাম মডেল মাদ্রাসা। এ সাফল্য উদযাপন এবং বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মাদ্রাসা প্রাঙ্গণে সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত আট শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এ ছাড়া নুরানি তৃতীয় শ্রেণির নয়জন কৃতী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন একজন হাফেজ শিক্ষার্থীকে সম্মানসূচক পাগড়ি পরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শেরপুরের যোগীনিমোরার পীর আবু রাশেদ মো. বাকের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ. জ. ম রেজাউল করিম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ, উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন, শেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, মাদ্রাসার তত্বাবধায়ক মো. মাসুদুজ্জামান মাসুদ এবং শেরপুর সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদসহ স্থানীয় বিশিষ্টজনেরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিক শিক্ষার বিকাশে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হালগড়া দারুস সালাম মডেল মাদ্রাসার এই সাফল্য শ্রীবরদীর শিক্ষা অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

পরে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9