নুরের ওপর হামলা, তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ AM
নুরুল হক নুর

নুরুল হক নুর © সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার। এই সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিশনের নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজা। সদস্য হিসেবে থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।

প্রজ্ঞাপনে জানানো হয়, কমিশনকে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা ও ব্যয়ভার বহন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যেকোনো কর্মকর্তাকে কমিশনের কাজে সহায়তায় নিয়োজিত করার ক্ষমতাও থাকবে মন্ত্রণালয়ের হাতে। কমিশনকে আগামী এক মাস বা ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তদন্ত করে দোষীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে কমিশন। একইসঙ্গে, ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়েও সুপারিশ প্রদান করবে তারা।

সুন্দরবনে ৫৯ জলদস্যুর আত্মসমর্পণ, আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জ্ঞান-সৃজনশীলতার মিলনমেলায় সায়িভার্স কার্নিভাল ২.০ অনুষ্ঠিত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কেমন ছিল এমপিওভুক্ত শিক্ষকদের ৮ম পে স্কেলের পরিপত্র
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ম্যাজিস্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করে এফিডেভিট, বাবা-ছেলের ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ম্যানুষের জন্য ফাউন্ডেশনে চাকরি, আবেদন শুধু নারীদের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধবিমান ছেড়ে পাকিস্তানের হাতে আটক সেই ভারতীয় পাইলট চালাব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬