নারীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতাসহ আটক ৪

০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিনে পরকীয়ার অভিযোগ তুলে এক নারীকে গাছে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুই মিনিট সাত সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এক নারীকে গাছে বেঁধে রাখা হয়েছে। সেখানে কয়েকজন মিলে ওই নারীর চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করছে। এ সময় স্থানীয় বহু লোক তা দেখছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, বড়মানিকা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে এ নির্যাতনের ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, ‘জনতার তথ্য’ নামে একটি গণমাধ্যমের কর্মী হুমায়ুন কবিরের সাক্ষাৎকার নিচ্ছেন। ওই সময় হুমায়ুন কবির বলেন, ‌এই নারী অপকর্ম করেছে। সেই অপকর্মের সাজা আমরা আজ তাকে দিয়েছি।'

আরও পড়ুন: নারীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতাসহ আটক ৪

এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম বলেন, ‌‌‘বিষয়টি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। বিএনপির ওই নেতা অতি উৎসাহী হয়ে কাজটি করেছেন। বিএনপি এসব অন্যায় কাজকে সমর্থন করে না।’

বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রিপন চন্দ্র দাস বলেন, ‘ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অন্য আসামিদের আটক করতেও অভিযান চলছে।’

বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ জানান, দ্রুত বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হবে।

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950