অস্ত্র ও ককটেলসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ PM
যৌথবাহিনীর অভিযানে আটক

যৌথবাহিনীর অভিযানে আটক © সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে চন্দ্রগঞ্জ থানার ৪ নং ইউনিয়নের আলাইয়ারপুর গ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

চন্দ্রগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরমান হাবিব অপু এবং লেফটেন্যান্ট আবিদ করিম শাহরিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃতরা হলেন— চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান (২৩) এবং আলাইয়ারপুর ইউনিয়নের ভবভর্দী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. সজীব (২৪)।

আরও পড়ুন: ৩৭ অপেশাদার কাজে প্রাথমিক শিক্ষকরা, ব্যাহত হচ্ছে পাঠদান

লক্ষ্মীপুর সদর সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ আর্মি ক্যাম্প ও র‍্যাব-১১ এর একটি টহল টিম এই যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানস্থলে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২টি পিস্তল ম্যাগাজিন, ১১ রাউন্ড পিস্তল অ্যামিনিশন, ৪টি খালি কার্তুজ, ৪টি এলজি, ২৬টি শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, ২টি ককটেল, ১টি দেশি অস্ত্র এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ইমরান ও সজীবের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী।

চন্দ্রগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরমান হাবিব অপু জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার একটি বড় ধরনের পরিকল্পনা ছিল এই সন্ত্রাসীদের। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তাদের সেই নাশকতামূলক পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬