কারাগার থেকে ফাঁসির আসামি পালানোর মামলায় গ্রেপ্তার ২

০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ PM
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে অন্য এক আসামির সাধারণ মামলার জামিননামা ব্যবহার করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির পলায়নের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করা হয়েছে। মামলাতে আসামি হৃদয়কে পালাতে সহায়তার অভিযোগে মূল জামিনপ্রাপ্ত দিদার হোসেনসহ কারাগারে আটক থাকা সাতজনকে আসামি করা হয়েছে। এতে আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে। 

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে জেলার মঞ্জরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলার পর দিদার ও পলাশ নামে দুই আসামিকে কারাগার থেকে পুলিশের কাছে সোপর্দ করে কারা কর্তৃপক্ষ।

মামলাতে উল্লেখ করা হয়েছে, কারাগারে ডিউটিতে নিয়োজিত কর্মকর্তা ও কারারক্ষীদের বিভ্রান্ত করে আসামি হৃদয় নিজেকে জামিনপ্রাপ্ত দিদার হোসেন হিসেবে উপস্থাপন করে। এ সময় তার কেস হিস্ট্রি টিকিটের ছবি হারিয়ে গেছে বলে দাবি করে এবং অন্যান্য আসামিরা তার পরিচয় নিশ্চিত করে স্বাক্ষ্য প্রদান করে। পরবর্তীতে কারাগারে আটক থাকা ২ থেকে ৭ নম্বর আসামিদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে অনৈতিক লাভের আশায় পরস্পর যোগসাজশ ও পূর্ব পরিকল্পনার মাধ্যমে তারা আসামি হৃদয়কে ছদ্মবেশ ধারণ ও প্রতারণার মাধ্যমে পালাতে সহায়তা করে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে। পাশাপাশি পলাতক দিদারকে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান চলছে।

আলোচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যায় খুব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আগের স্কেলেই সেপ্টেম্বরের বেতন, নতুন স্কেলের বকেয়া নিয়ে যা …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিয়েছে ১৪২১ প্রতিষ্ঠান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, সরকারের আর কত ভর্তুকি দেওয়া …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেডিনোভায় ডেন্টাল সার্জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৪০ বছর বয়…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? টি-২০ বিশ্বকাপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬