নির্বাচন ঘিরে খাগড়াছড়িতে জোরদার নিরাপত্তা

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ AM
টহলে সেনাবাহিনী

টহলে সেনাবাহিনী © টিডিসি ফটো

খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। এ উপলক্ষে মাঠে নেমেছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলের পর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল ও মহড়া কার্যক্রম চালানো হয়।

সেনাবাহিনীর সদর রিজিয়ন থেকে বের হওয়া একটি টহল টিম জেলার কয়েকটি প্রধান সড়কে মহড়া দেয়। এ সময় সেনাবাহিনীর সঙ্গে বিজিবি ও র‌্যাবের সদস্যরাও অংশ নেন, যা সাধারণ মানুষের মাঝে নিরাপত্তার অনুভূতি জোরদার করেছে।

দুর্গম এলাকা ছাড়াও উপজেলা সদর ও জেলা শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খাগড়াছড়ি জেলায় নির্বাচনী নিরাপত্তায় মোট ২ হাজার ৬৩৯ জন আনসার ও ভিডিপি সদস্য, ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্য, ৩০ প্লাটুন বিজিবি এবং র‌্যাবের ২টি টহল দলসহ বিপুল সংখ্যক অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, খাগড়াছড়ি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। জেলার ২০৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬৮টি ভোটকেন্দ্রকে ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করে বলেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে খাগড়াছড়িতে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।

একযোগে ১০ এএসপিকে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সূর্যের হাসি ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তুতি শুরুর আগে সবারই অন্তত একটি মূল্যায়নমূলক পরীক্ষা দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাতে বাড়ি থেকে বের হন ব্যবসায়ী, সকালে মিলল গলা কাটা লাশ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ওমেরা ফুয়েলসে টার্মিনাল ম্যানেজার নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কেমন হলো বাংলাদেশের নতুন জার্সি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9