প্রাইভেট পড়তে যাওয়ার সময় চতুর্থ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ দুই বন্ধুর

২০ জানুয়ারি ২০২৬, ১০:১২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

বগুড়ার আদমদীঘিতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে দুই বন্ধু পালাক্রমে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড়আখিড়া মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটেছে। রবিবার রাতে থানায় মামলা করলে পুলিশ জড়িত দুই বন্ধুকে গ্রেফতার করে। সোমবার বিকালে আদমদীঘি থানার ইন্সপেক্টর (তদন্ত) শহীদুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

গ্রেফতাররা হলো-আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড়আখিড়া মন্ডলপাড়া গ্রামের নেপাল চন্দ্র সরকারের ছেলে শিপন কুমার সরকার ও একই গ্রামের সত্য নাথের ছেলে সজল দাস সঞ্জয়।

পুলিশ ও মামলা সূত্র জানায়, ওই ছাত্রী ৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাচ্ছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে সজল দাস সঞ্জয় ছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন শিপন কুমার সরকার। এরপর দুই বন্ধু ছাত্রীকে একটি ঘরে নিয়ে মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ধর্ষণের ছবি তোলা হয়। এ ঘটনা কাউকে বললে তাকে হত্যা ও ধারণ করা ছবি ফেসবুক এবং টিকটকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। 

ধর্ষণের শিকার ছাত্রী বাড়িতে ফিরে ভয়ে ধর্ষণের কথা গোপন রাখে। একপর্যায়ে রবিবার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অবহিত করে। রাতেই ছাত্রীর মা আদমদীঘি থানায় সজল দাস সঞ্জয় ও তার বন্ধু শিপন কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেন। মামলা নিয়ে পুলিশ রাতেই অভিযুক্তদের গ্রেফতার করে।

মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬