হবিগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলার এক আসামির মৃত্যু

১১ মার্চ ২০২৬, ০৬:৫৫ PM
হবিগঞ্জ জেলা কারাগার

হবিগঞ্জ জেলা কারাগার © টিডিসি ফটো

হবিগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলার আসামি রাসেল মিয়া (২৬) মারা গেছেন। বুধবার (১১ মার্চ) সকালে অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রাসেল মিয়া নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে। তিনি এমরুল হত্যা মামলার আসামি হিসেবে চলতি বছরের ৫ জানুয়ারি কারাগারে প্রেরিত হন।

কারাগার সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে রাসেল মিয়া জ্বরে ভুগছিলেন এবং কারাগারের হাসপাতালে তার চিকিৎসা চলছিল। বুধবার সকালে তিনি বাথরুমে পড়ে গেলে প্রাথমিকভাবে কারাগারের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেন। পরে সকাল ৯টার দিকে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিল্লাল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—রাসেল মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

উল্লেখ্য, গত বছরের ৭ নভেম্বর নবীগঞ্জ উপজেলার বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় এমরুল মিয়াকে কয়েকজন ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যায় তিনি মারা যান।

এই ঘটনার পরদিন (৮ নভেম্বর) নিহত এমরুলের বড় ভাই নজরুল ইসলাম রুশেল, রাসেলসহ মোট সাতজনকে আসামি করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ট্যাগ: হবিগঞ্জ
আগামীকাল ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
  • ১৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাদিকে গুলির পর নিরাপত্তার জন্য অস্ত্রটির লাইসেন্স নেন ইশরা…
  • ১৭ অক্টোবর ২০২৬
চবিতে ২০০ সিএনজি, ৩০০ রিকশাকে নিবন্ধনের আওতায় আনছে চাকসু
  • ১৭ অক্টোবর ২০২৬
বইয়ের কাজ দেখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর আকস্মিক ছাপাখা…
  • ১৭ অক্টোবর ২০২৬