নদীর পাড়ে পড়েছিল চোখ উপড়ে ফেলা মাদ্রাসা ছাত্রের মরদেহ

১০ জানুয়ারি ২০২৬, ০২:১৩ AM , আপডেট: ১০ জানুয়ারি ২০২৬, ০২:১৬ AM
নিহত মাদ্রাসা ছাত্র রাজি

নিহত মাদ্রাসা ছাত্র রাজি © টিডিসি

হবিগঞ্জ সদর উপজেলার রিচি এলাকায় নয় বছরের এক মাদ্রাসা ছাত্রের চোখ উপড়ে নেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম রাজি ইবনে মাহবুব। সে শহরের রিচি মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহবুবুর রহমানের ছেলে। ‎

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজি ইবনে মাহবুব রিচি এলাকার দারুন নাজাত হিফজুল কুরআন মাদ্রাসার ছাত্র ছিল। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) আসরের নামাজের পর থেকে সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে সদর থানার পুলিশ খোয়াই নদীর পাড়ে অভিযান চালিয়ে রাজির মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় শিশুটির দুই চোখ উপড়ে নেওয়া অবস্থায় পাওয়া যায়। এতে ঘটনাটি আরও রহস্যজনক ও মর্মান্তিক হয়ে উঠেছে।

‎হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধারের সময় চোখে ক্ষত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাটি জটিল মনে হচ্ছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

‎রাজির মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়েছে পুলিশ। তাছাড়া. তারা ঘটনাটিকে গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং আইনি প্রক্রিয়া চালাচ্ছে বলেও জানানো হয়েছে।

‎

রাবির আইবিএসসি থেকে প্রথম বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড.ইউনূসকে হেনস্তার দায় হাসিনার: জামায়াত আমির 
  • ১৩ অক্টোবর ২০২৬
‘সরকারের আগাম প্রস্তুতিতে ডেঙ্গুর মৃত্যুহার কমেছে ৪০ শতাংশ’
  • ১৩ অক্টোবর ২০২৬
যে কারণে এনটিআরসিএসর সিলেবাস ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না
  • ১৩ অক্টোবর ২০২৬
কাটেনি আফগানিস্তানের শঙ্কা, শেষ সেশনে রোমাঞ্চ
  • ১৩ অক্টোবর ২০২৬
মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬