প্রেম নিয়ে পারিবারিক বিরোধ

নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ AM
যুবকের মরদেহ

যুবকের মরদেহ © সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর কামদেব দাস নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের দীঘলবাগ এলাকার সুকুমার দাসের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন ব্যক্তি পুকুরে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন। পরে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

‎নিহতের বড় ভাই যুবরাজ দাস বলেন, আমার ভাই কামদেবের একই গ্রামের শংকর দাসের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ‎এ নিয়ে রবিবার সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে ঝামেলা হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। ‎আমরা অনেক খোঁজ করেও পাইনি, ফোনটাও বন্ধ ছিল।

স্থানীয় ইউপি সদস্য শ্যামল দাস বলেন, দুপুরে কয়েকজন লোক পুকুরে মরদেহটি দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়। শুনেছি, মেয়েটির সঙ্গে সম্পর্ক নিয়ে আগেও সমস্যা হয়েছিল।
‎‎
‎আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ‎প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড কি না, নিশ্চিত নয়। তদন্ত চলছে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬