গণঅধিকার পরিষদ নেতার মরদেহ উদ্ধার

২৩ ডিসেম্বর ২০২৫, ০১:০০ AM
হাফিজুল ইসলাম হাফিজ

হাফিজুল ইসলাম হাফিজ © সংগৃহীত

সিরাজগঞ্জের এনায়েতপুরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে চৌহালী নৌ-পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকায় যমুনা নদীর একটি ড্রেজার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম হাফিজুল ইসলাম হাফিজ (৩১)। তিনি এনায়েতপুর থানা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন। হাফিজ এনায়েতপুর উপজেলার বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গণঅধিকার পরিষদ নেতা হাফিজসহ কয়েকজন মিলে জালালপুর, আড়কান্দি ও পাড়ামোহনপুরসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বালির ব্যবসা করে আসছিলেন। রোববার রাতে তিনি ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিন অংশে সহযোগীদের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে তার মৃত্যু হয়েছে—এমন খবর জানাজানি হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে এনায়েতপুর থানা পুলিশ ও চৌহালী নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যমুনা নদীতে থাকা ড্রেজার থেকে হাফিজুল ইসলামের মরদেহ উদ্ধার করে।

চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম পরিবর্তন
  • ১৩ অক্টোবর ২০২৬
৩০ ঘণ্টা পর অ্যাম্বুলেন্স করে ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি, …
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষামন্ত্রী নাখোশ, শিক্ষকদের বদলির ফল প্রকাশে একাধিক জটিল…
  • ১৩ অক্টোবর ২০২৬
সকালে ডিমের চেয়েও বেশি প্রোটিন, ফাইবারও মিলবে যে ৩ খাবারে
  • ১৩ অক্টোবর ২০২৬