সাভারে নারীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত

১১ মার্চ ২০২৬, ০৫:৫৫ PM , আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৫:৫৯ PM
বিএনপি নেতার ওপর হামলা

বিএনপি নেতার ওপর হামলা © টিডিসি ফটো

সাভারের এক নারীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় বিএনপি নেতা শাহাদাত খানকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। এসময় ভূক্তভোগী নারীসহ আরো তিন জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে সাভার ব্যাংক টাউন এলাকার পাগলার মোড় মহল্লায় এ হামলার ঘটনা ঘটে।   

আহত শাহাদাত হোসেন সাভার পৌর এলাকার ব্যাংক টাউন পাগলার মোড় মহল্লার মৃত হাজী মাসুদ খানের ছেলে। তিনি সাভার সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে দায়িত্বরত আছেন। হামলায় আরো আহত হয়েছে ইভটিজিংয়ের শিকার রিয়া মনি (১৮) ও তার বাবা মকমেল (৫০)। 

আহত নারী রিয়া মনি বলেন, 'আমি একটি বোতল কারখানা চাকরি। আমি সন্ধ্যার দিকে কাজ শেষে বাসায় ফিরছিলাম। এসময় ব্যাংক টাউনের পাগলার মোড় এলাকায় পৌচ্ছালে কয়েক জন যুবক আমাকে লক্ষ্য করে উল্টাপাল্টা কথা বলেন।  পরে আমি শাহাদাত ভাইকে ঘটনাটি জানাই। সে সময় শাহাদাত ভাই তাদের ইভটিজিং করতে নিষেধ করে। তারপর আমরা সবাই বাসার দিকে চলে আসি। এসময় চলে আসার পথে আয়ুব খান ও তার ছেলে আমিনসহ কয়েক জন আমাদের উপর হামলা করে। এসময় শাহাদাতের মাথায় ছুরি দিয়ে আঘাত করে এবং আমাকে ও আমার ভাই, স্বামী ও বাবাকে মারধর করে' বলে অভিযোগ করেন তিনি। 

আহত বিএনপি নেতা শাহাদত খান বলেন, 'একটি মেয়েকে রাস্তায় কয়েক জন উত্তপ্ত করে এ ঘটনায় আমি প্রতিবাদ করায় আমিন আমার মাথায় ছুরি দিয়ে আঘাত করেছে।

অপর দিকে অভিযুক্ত আয়ুব খান বলেন,আমি শুনেছি আমার ছেলেকে কয়েক জন মারধর করছে। পরে আমি একটি শাপল নিয়ে গিয়েছি। তখন আমার হাত থেকে শাপল নিয়ে গেছে ওরা। আমি কাউকে মারিনি। 

এ ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আরমান আলী বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬