ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে কাল যা যা হবে

১১ মার্চ ২০২৬, ০৫:৩২ PM
জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদ ভবন © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায়। উদ্বোধনী বৈঠকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন সংসদের কার্যক্রম শুরু হবে।

প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। সেসব অধ্যাদেশ অনুমোদন, সংশোধন কিংবা বাতিলের বিষয়ে সংসদ সদস্যরা সিদ্ধান্ত নেবেন। সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশন এবং বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন।

এ ছাড়া প্রয়াত সংসদ সদস্য ও দেশের বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাবও গ্রহণ করা হবে। স্পিকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত অধিবেশনে সভাপতিত্ব করবেন সরকারি দলের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য।

নতুন স্পিকার নির্বাচিত হওয়ার পর তিনিই অধিবেশনের কার্যক্রম পরিচালনা করবেন। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, প্রথম অধিবেশন প্রায় এক মাস চলতে পারে।

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ উপনেতা কে হবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সংসদ নেতা তারেক রহমানকে। 

সংসদ ভবনে বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সংসদ সদস্যদের আচরণ ও কার্যক্রম কেমন হবে এ বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন। অধিবেশনে সভাপতিত্বের জন্য একজন জ্যেষ্ঠ নেতাকে আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আরও জানান, জরুরি কয়েকটি সংসদীয় কমিটি গঠন করা হবে। সংসদ উপনেতা কে হবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি; এ ব্যাপারে সংসদ নেতা পরে সিদ্ধান্ত নেবেন।

এর আগে আজ সকাল ১১টায় সংসদ ভবনের সভাকক্ষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

অন্যদিকে বিরোধী দল জামায়াতে ইসলামী জানিয়েছে, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না। বুধবার দুপুরে সংসদ ভবনে দলটির সংসদীয় বৈঠক শেষে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত সভা শেষে বিষয়টি জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

উল্লেখ্য, ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর জন্য প্রস্তাব করেছিল বিএনপি। গত শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জামায়াতকে এ প্রস্তাব দিয়ে বিএনপি উদারতার পরিচয় দিয়েছে এবং তারা আশা করে দলটি ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনা করবে।

সংসদীয় বৈঠক শেষে মিয়া গোলাম পরওয়ার জানান, ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনার পর দলটি এ বিষয়ে তাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

প্রাথমিকের কারিকুলামে বিশেষ ‍গুরুত্ব পাবে স্পিকিং-লিসেনিং: …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তুলনায় বেশি আত্মহত্যা স্কুল-কলে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছয় মাস ধরে তালাবদ্ধ বালিকা বিদ্যালয়, অনিশ্চয়তায় ২০০ শিক্ষার…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে জনবল নিয়োগ 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সেপ্টেম্বরের শেষ-অক্টোবরের শুরুতে আসছে ডেঙ্গুর পিক সিজন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9