চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

১১ মার্চ ২০২৬, ০৯:২০ PM
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক © টিডিসি ফটো

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, তরুণ প্রজন্মের চিন্তা-ভাবনা ও শক্তিকে কাজে লাগিয়ে একটি শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, 'এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো চাঁদাবাজ, দখলদার বা অনৈতিক কর্মকাণ্ডের স্থান থাকবে না। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যে–ই জড়িত থাকুক না কেন, জিরো টলারেন্স নীতিতে তাকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।'

বুধবার বিকেলে রাজধানীর রূপনগর সরকারি মডেল হাই স্কুলে রূপনগর থানা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলের পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করে যেতে চান। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, “আমি আপনাদের একজন হয়ে, আপনাদের প্রতিনিধি হিসেবে সব সময় আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সুখ–দুঃখ, ভালো–মন্দ সব পরিস্থিতিতে আমাকে পাশে পাবেন, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, আল্লাহর রহমতে দেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণ করে সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে রূপনগর থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বা…
  • ২৫ আগস্ট ২০২৬
চব্বিশের জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় দায়িত্ব নিলেন …
  • ২৫ আগস্ট ২০২৬
বদলি আবেদনে সমস্তর বাধা, সমাধান নিয়ে যা জানালেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
বিআইবিএম নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
গবেষণায় অবদানের জন্য ৫৯ গবেষককে সম্মাননা দেবে ঢাবি 
  • ২৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি পরীক্ষা ১০-১১ সেপ্টেম্বর, জেনে নিন খুঁটিনাটি
  • ২৫ আগস্ট ২০২৬