বিএনপির নির্বাচনী কমিটির দায়িত্বে থাকা ১ কর্মীর মরদেহ কুমার নদ থেকে উদ্ধার

২১ জানুয়ারি ২০২৬, ১১:১৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজ হওয়ার একদিন পর ফিরোজ শেখ (৫২) নামে বিএনপির এক কর্মীর মরদেহ কুমার নদ থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার নিখড়হাটি উত্তরপাড়া এলাকার নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফিরোজ শেখ ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদের নির্বাচনি প্রচারণায় সক্রিয় ছিলেন এবং নিখড়হাটি এলাকার বিএনপির নির্বাচনি কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ফিরোজ শেখ উপজেলার চরযশোরদী ইউনিয়নের নিখড়হাটি পশ্চিমপাড়ার মৃত শাহজাহান শেখের ছেলে। গত সোমবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার বিকেলে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ শনাক্ত করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে শামা ওবায়েদের পক্ষে এলাকায় প্রচার-প্রচারণায় বেশ সক্রিয় ছিলেন ফিরোজ। হঠাৎ নিখোঁজ হওয়ার পরদিন তাঁর মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মরদেহ উদ্ধারের বিষয়ে নগরকান্দা থানার ওসি রসুল সামদানী আযাদ বলেন, ‘প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
এআই দিয়ে ভবনের কাঠামোগত শক্তি নির্ণয়ে ৯৯ শতাংশ নির্ভুলতা, য…
  • ০৪ নভেম্বর ২০২৬
‘ব্যক্তিত্বহীন’ আখ্যা দিয়ে মন্তব্যে নারাজ সাদিক, রাশেদ বললে…
  • ০৪ নভেম্বর ২০২৬
জেলা ও মহানগরের নির্বাচিত নতুন আমিরের নাম ঘোষণা করল জামায়াত…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950