মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে শাহ আমানতে আরও চার ফ্লাইট বাতিল

১১ মার্চ ২০২৬, ১২:৪৩ PM
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা © টিডিসি ফটো

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আকাশপথেও। দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা এয়ারফিল্ড আংশিকভাবে বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত আরও চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত ১২টা ২১ মিনিটে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান বিমানবন্দরটির জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মঙ্গলবারের চারটি ফ্লাইটসহ এখন পর্যন্ত চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ৯৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার (১০ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি এরাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি এরাইভাল এবং দুটি ডিপার্চার ফ্লাইটও বাতিল হয়েছে। তবে এদিন বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত সাতটি এরাইভাল ফ্লাইট এবং ছয়টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল।

আরও পড়ুন: ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন উত্তর কোরিয়ার

যুদ্ধাবস্থা ও নিরাপত্তা বিবেচনায় বেশ কিছু ফ্লাইট শিডিউল বিঘ্নিত হচ্ছে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে—যোগ করেন তিনি।

গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বা…
  • ২৫ আগস্ট ২০২৬
চব্বিশের জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় দায়িত্ব নিলেন …
  • ২৫ আগস্ট ২০২৬
বদলি আবেদনে সমস্তর বাধা, সমাধান নিয়ে যা জানালেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
বিআইবিএম নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
গবেষণায় অবদানের জন্য ৫৯ গবেষককে সম্মাননা দেবে ঢাবি 
  • ২৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি পরীক্ষা ১০-১১ সেপ্টেম্বর, জেনে নিন খুঁটিনাটি
  • ২৫ আগস্ট ২০২৬