শাহবাগে ফুটপাতে পড়ে ছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ

১৩ জানুয়ারি ২০২৬, ০২:১১ PM , আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬, ০২:১৪ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার জাতীয় জাদুঘরের সামনের ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে উদ্ধার করা হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানা উপ-পরিদর্শক (এসআই) মো. তৌফিক আহমেদ জানিয়েছেন, খবর পেয়ে তারা জাদুঘরের সামনের ফুটপাতে অচেতন অবস্থায় বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়, যেখানে চিকিৎসক মৃত্যুর ঘোষণা দেন।

নিহতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। আশপাশের লোকজনের মতে, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি, সিআইডি ক্রাইমসিনকে বিষয়টি জানানো হয়েছে।

এসআই তৌফিক আহমেদ আরও জানান, প্রযুক্তির সহায়তায় মৃত ব্যক্তির নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬