লক্ষ্মীপুরে নিখোঁজের তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

১৯ জানুয়ারি ২০২৬, ০২:১০ PM , আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬, ০২:১০ PM
নুর আলম

নুর আলম © সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের তিন দিন পর নুর আলম (৩৩) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার মাতাব্বর হাট এলাকার মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের পাথরের ব্লকের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নুর আলম সাহেবের হাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বশির আহমেদের ছেলে। তিনি নদী তীর রক্ষা বাঁধ প্রকল্পে বালু ভরাটের কাজ করতেন। গত শুক্রবার রাত ৯টা থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁধের পাথরের ব্লকের নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে কমলনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাথরের ব্লক সরিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬