ঝিনাইদহে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০ জানুয়ারি ২০২৬, ০৪:২৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে গলায় ফাঁস দেওয়া অজ্ঞাতপরিচয় এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলা সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের গুঞ্জননগরে মাঠের একটি লিচুবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে থেকে তার মরদেহ ওই গাছে ঝুলছিল।

স্থানীয়রা বলছেন, শনিবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান তার মরদেহ গাছে ঝুলছে। পরে পুলিশে খবর দিলে তারা তার মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছেম কয়েক দিন ধরেই তার মরদেহ গাছে ঝুলছে। মাঠের ওই লিচুবাগানটি লোকালয় থেকে একটু দুরে হওয়ায় এত দিন কারো নজরে আসেনি। ঝুলন্ত ওই তরুণের পরণে কালো জিনসের প্যান্ট ও গায়ে লাল-কালো সুয়েটার পরিহিত ছিল।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন জানান, সংবাদ পেয়ে অজ্ঞাতপরিচয় ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে সে আত্মহত্যা করেছে না কেউ তাকে হত্যার পর গাছে ঝুরিয়ে রেখেছে তা ময়না তদন্তের পর জানা যাবে বলে যোগ করেন।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬