হাদি হত্যার চার্জশিট দাখিল, ফয়সালসহ অভিযুক্ত ১৭

০৬ জানুয়ারি ২০২৬, ০৪:৫৩ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:৫৩ PM
শরিফ ওসমান হাদি

শরিফ ওসমান হাদি © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) মিন্টো রোডের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে হত্যা করা হয়। তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে বলেই চার্জশিট দেওয়া হয়েছে। অভিযুক্ত ফয়সালের ভিডিওবার্তা প্রসঙ্গে শফিকুল ইসলাম বলেন, ভিডিওবার্তা দিতেই পারে, কিন্তু তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

এর আগে সোমবার (৫ জানুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মামলাটির চার্জশিট বুধবারের (৭ জানুয়ারি) মধ্যে দেওয়া হবে বলে গণমাধ্যমকে জানান।

এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সরকার হাদি হত্যা মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সরকারের মেয়াদেই এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।’

ওই সময়ে তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিহত করতে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির…
  • ২২ নভেম্বর ২০২৬
স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি
  • ২২ নভেম্বর ২০২৬
২৮০টিরও বেশি দলের অংশগ্রহণে আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যা…
  • ২২ নভেম্বর ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার মান ও স্বীকৃতি বিষয়ে প্রশ…
  • ২২ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম
  • ২২ নভেম্বর ২০২৬
নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশল…
  • ২২ নভেম্বর ২০২৬