অবৈধভাবে বালু উত্তোলন করায় বিএনপি নেতা বহিষ্কার

১২ মার্চ ২০২৬, ০৫:০৬ AM
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোগো

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোগো © সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক স্থানীয় নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম মো. ইউসুফ খাঁ। তিনি বারহাট্টা উপজেলা বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং আসমা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য (মেম্বার)।

বুধবার  (১১ মার্চ) রাতে বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহমেদ (কমল) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করেন। 

উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাক আহমেদ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহমেদ (কমল) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, সম্প্রতি উপজেলার কৈলাটি গ্রামে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে যুক্ত ছিলেন ইউসুফ খাঁ। এর দায়ে গতকাল মঙ্গলবার একটি ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা স্থানীয় বিএনপি নেতাদের নজরে আসে। এরপর দলের হাইকমান্ডের নির্দেশে এবং স্থানীয়ভাবে অভিযোগ যাচাই-বাছাই করে দ্রুত সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে বারহাট্টা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল জানান, ‘অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের মতো জনস্বার্থবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়ায় দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সেপ্টেম্বরের শেষ-অক্টোবরের শুরুতে আসছে ডেঙ্গুর পিক সিজন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মেঘনা গ্রুপে ফ্রেশ পলিমার অ্যান্ড পেইন্টসে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ছেলের বঁটির কোপে প্রাণ গেল বাবার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9