পাটপণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

১১ মার্চ ২০২৬, ০৯:০২ PM
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম © টিডিসি ফটো

'অফিস থেকে শুরু করে সবখানে পাটপণ্য ব্যবহার বাড়াতে আমরা উদ্যোগী হচ্ছি। দুর্যোগ-কৃষি-খাদ্য  এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নানা কার্যক্রমে পাটব্যাগ ব্যবহার বাড়াতে আমরা কাজ করছি। পাটপণ্যের এতো বৈচিত্র্য সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, যা এই মেলাতে সামনাসামনি দেখলাম।'

বুধবার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় উদ্যোগে আয়োজিত পাট ও বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬' পরিদর্শন শেষে মতবিনিময়কালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এসব কথা বলেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম আরো বলেন,' এই সরকারের পরিকল্পনা বিশেষকরে গ্রামীন অর্থনীতির উদ্যোক্তাদের সহযোগিতা আর উৎসাহিত করা যার মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখবে।সোনালি আঁশের ঐতিহ্য দেশের গ্রামীন মানুষগুলো ধরে রেখেছে।তা এগিয়ে নিতে কি সমস্যা আছে,সে সমাধানের লক্ষ্যে আমরা পদক্ষেপ নিবো।'

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, জুট ডাইভারসিফেকেশন এন্ড প্রমোশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব)  মো: জাহিদ হোসেন, সহকারী পরিচালক মোজাহিদুল ইসলাম, মেলা আয়োজন সংশ্লিষ্টগণ, চারকল এসোসিয়েশন প্রধান আতিকুর রহমানসহ সংশ্লিষ্টরা ছিলেন।  

এর আগে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মেলার প্রতিটা স্টল পরিদর্শন করে অনেক পণ্যের প্রশংসা করেন এবং উদ্যোক্তাদের সমস্যা নিরসনে সরকারের সহায়তার বিষয়ে আশ্বাস দেন। 

উল্লেখ্য, জাতীয় পাট দিবস ২০২৬' উদযাপন উপলক্ষ্যে বস্ত্র ওপাট মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ আয়োজন করে। রাষ্ট্রপতি এ মেলার ভার্চুয়াল উদ্বোধন করেন। মেলায় মোট ৭২ টি স্টল এর অধিকাংশ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ধীন জেডিপিসি'র প্রশিক্ষিত উদ্যোক্তাদের। এই মেলা আগামী ১৪ মার্চ পর্যন্ত চলবে।

প্রাথমিকের কারিকুলামে বিশেষ ‍গুরুত্ব পাবে স্পিকিং-লিসেনিং: …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তুলনায় বেশি আত্মহত্যা স্কুল-কলে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছয় মাস ধরে তালাবদ্ধ বালিকা বিদ্যালয়, অনিশ্চয়তায় ২০০ শিক্ষার…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে জনবল নিয়োগ 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সেপ্টেম্বরের শেষ-অক্টোবরের শুরুতে আসছে ডেঙ্গুর পিক সিজন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9