ঢাবির এফ রহমান হল সংসদের উদ্যোগে সম্প্রীতির সেহেরি ভোজ

১২ মার্চ ২০২৬, ০২:৪৭ AM
‘সম্প্রীতির সেহেরি ভোজ

‘সম্প্রীতির সেহেরি ভোজ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল সংসদের উদ্যোগে এবং হল প্রভোস্টের অর্থায়নে বুধবার দিবাগত রাতে অনুষ্ঠিত হয়েছে ‘সম্প্রীতির সেহেরি ভোজ’। ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহে আয়োজিত এই বিশেষ আয়োজনে হলের ৬০০-এর অধিক আবাসিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে হল মসজিদের ইমাম আল-আমিন দোয়া পরিচালনা করেন। তিনি হল প্রভোস্টের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনার পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়াত আত্মীয়-স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

সেহেরি ভোজে উপস্থিত ছিলেন স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট, ডাকসুর সদস্য রায়হান উদ্দিন, হল সংসদের ভিপি, জিএসসহ অন্যান্য প্রতিনিধিরা। অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি অত্যন্ত প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে হল প্রভোস্ট বলেন, পবিত্র রমজান মাস ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করার অনন্য সময়। তিনি এমন সম্প্রীতির আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং প্রতি বছর এই ধারা বজায় রাখার আশাবাদ জানান।

হল সংসদের ভিপি রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধন ও একাত্মতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেহেরি ভোজ সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে আয়োজিত এই সেহেরি ভোজ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মেলবন্ধনে এক নতুন মাত্রা যোগ করেছে।

নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬