চব্বিশের ডিসেম্বরে জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছিলেন হাদি

০৫ জানুয়ারি ২০২৬, ০৪:০৭ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:১৬ PM
ওসমান হাদি

ওসমান হাদি © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

২০২৪ সালের ডিসেম্বরে নিজের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় জিডি করেছিলেন শহীদ শরিফ ওসমান বিন হাদি (ওসমান হাদি)। আজ সোমবার (৫ জানুয়ারি) ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। 

তিনি বলেন, শহীদ ওসমান হাদি গত বছরের ডিসেম্বরে শাহবাগ থানায় একটি জিডি করেছিল। সেখানে তিনি স্পষ্ট করে লিখেছিলেন- ‌‘আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। জিডি করার সময় আমি এবং জুমা তার সঙ্গে ছিলাম।’

তিনি বলেন, ‘২/৩ দিন আগে শাহবাগ থানায় আমাদের টিম জিডি সংক্রান্ত খোঁজখবর নিতে যায়। শাহবাগ থানা থেকে স্পষ্ট করে বলা হয় - ওসমান হাদি কিংবা ওসমান গনি নামে কোন জিডি তাদের কাছে নাই। আমাদের শুধু মনে ছিলো যে ডিসেম্বরে জিডি করা হয়েছে, তারিখ খেয়াল ছিলো না। ডিসেম্বর মাস পুরোটা খুজেও তারা জিডি পায় নাই।’

তিনি বলেন, ‘অবশেষে আমাদের একজনের কাছে জিডির একটি কপি পাওয়া যায়৷ নয়তো কোনদিন জানতেই পারতাম না হাদি ভাই জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেন কিংবা সেই জিডি করার সময় আমি এবং জুমা তার সঙ্গে ছিলাম।’

এ ব্যাপারে জানতে চাইলে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২০২৪ সালের হওয়ায় খোঁজে পেতে সময় লেগেছে। আমরা পেয়েছি জিডির কপি।

লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
  • ১০ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষায় ৪১৯০ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি অনুমোদন কর…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএনপি নেতার বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • ১০ নভেম্বর ২০২৬
উপকূল থেকে জাতীয় নেতৃত্বে তরুণ আকিল আহমেদ
  • ১০ নভেম্বর ২০২৬
জামালপুরে রেলক্রসিংয়ে টায়ার জ্বালিয়ে কার্যক্রম আ.লীগের নেতা…
  • ১০ নভেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি গণতান্ত্রিক …
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950