গভীর সমুদ্রে ডাকাতের কবলে ১০ জেলে, সব লুট হওয়ার পর কোস্ট গার্ডের অভিযানে ‘উদ্ধার’

০২ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ PM
‘উদ্ধার’ হওয়া ১০ জেলে

‘উদ্ধার’ হওয়া ১০ জেলে © সংগৃহীত ও সম্পাদিত

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত থেকে ১৫ নটিক্যাল মাইল পশ্চিমের গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়েছেন ১০ জেলে। বোটে থাকা মাছ, খাবার, ইঞ্জিন, ব্যাটারিসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম ডাকাতির পর ভাসমান অবস্থা থেকে তাদের উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে ডাকাতদলের কাউকে আটক করতে পারেনি বাহিনীটি।

গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) এই ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় কক্সবাজারের ইনানী বীচ থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় ‘এফ বি আল্লাহর দান’ নামক একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। ডাকাতদল বোটে থাকা মাছ, খাবার, ইঞ্জিন, ব্যাটারি ও প্রয়োজনীয় সকল সরঞ্জাম ডাকাতি করে বোটটি সমুদ্রে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা অন্য একটি ফিশিং বোট ‘ভিএইচএফ সেট’ এর মাধ্যমে সাহায্যের আবেদন করলে বিষয়টি কোস্ট গার্ড জানতে পরে।

পরে সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ‘ডাকাতের কবল’ থেকে ১০ জেলেকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় এবং বোট মালিকের নিকট হস্তান্তরের কার্যকর ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত
  • ০২ নভেম্বর ২০২৬
এলপি গ্যাসে আরও একলাফ, বাড়ল ২২৩ টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের মানতে হবে…
  • ০২ নভেম্বর ২০২৬
৫ ঘণ্টা ঘুমই যথেষ্ট, চাঞ্চল্যকর তথ্য জানালেন বিজ্ঞানীরা
  • ০২ নভেম্বর ২০২৬
বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950