সেন্টমার্টিনে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও থাই জালসহ ১৯ জেলে আটক

০৮ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ PM
১৯ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড

১৯ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড © সংগৃহীত

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও থাই জালসহ ১৯ জন জেলে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ কর্তৃক সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটি তল্লাশি করে ১২ শত মিটার থাই জাল ও ১৯ জন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, জব্দকৃত ট্রলিং বোট, থাই জাল ও আটক জেলেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি বাংলাদেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাজ্যে ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুয…
  • ১৩ অক্টোবর ২০২৬