চট্টগ্রামে কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব-২০২৫’ অনুষ্ঠিত

০৯ অক্টোবর ২০২৫, ০৮:০১ PM
তারুণ্যের উৎসব

তারুণ্যের উৎসব © সংগৃহীত

চট্টগ্রামে ‘তারুণ্যের উৎসব- ২০২৫’ শীর্ষক পরিবেশ ও বন রক্ষা, বনজ প্রাণী সংরক্ষণ প্রশিক্ষণ কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার আয়োজনে বাংলাদেশ নৌবাহিনী এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজে এই কর্মশালা আয়োজিত হয়।

বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি কোস্ট গার্ড পরিবেশ ও বন সংরক্ষণ, বনজ প্রাণী রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড পালন করে আসছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় আজ সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত ‘তারুণ্যের উৎসব- ২০২৫’ শীর্ষক পরিবেশ ও বন রক্ষা, বনজ প্রাণী সংরক্ষণ প্রশিক্ষণ কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মশালায় চট্টগ্রাম বনবিভাগের প্রতিনিধি এবং স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরিবেশ ও বন সংরক্ষণে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬