সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক

০৬ আগস্ট ২০২৫, ০৪:১৩ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১১:৩০ AM
আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক

আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক © টিডিসি ফটো

সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গুলি, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম।

বুধবার (৬ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন। আটক হওয়া ব্যক্তিরা হলেন খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মঙ্গলবার (৫ আগস্ট) ডাকাতির উদ্দেশ্যে আসাবুর বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদীসংলগ্ন শরবতখালী এলাকায় প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই এলাকা তল্লাশি করে অস্ত্রসহ দুই সহযোগীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরে আসাবুর বাহিনীর সঙ্গে জড়িত এবং তাদের অস্ত্র ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিল।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জাবিতে বিএনসিসি প্লাটুনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেকৃবিতে উৎসাহ-উদ্দীপনায় ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাবেক কর্মস্থল থেকে পত্রিকার ‘চাকরিচ্যুত’ ব্যুরো চিফের ঝুলন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9