মনিরামপুরে মাছের ঘের থেকে তরুণের লাশ উদ্ধার

০২ মার্চ ২০২৬, ০৪:৪৯ PM
মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি

মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি © টিডিসি

যশোরের মনিরামপুর উপজেলায় আরিফ হোসেন (১৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার পর তার লাশ মাছের ঘেরে ফেলে গেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত মধ্যরাতে উপজেলার বালিধা গ্রামের বৈরাগী মোড়-সংলগ্ন একটি ঘেরপাড়ে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন ওই গ্রামের গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা আরিফের মাথায় উপর্যুপরি কুপিয়ে এবং ডান হাতের কবজি কেটে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার মরদেহ আনোয়ার ফকিরের মাছের ঘেরে ফেলে রেখে যায়। সোমবার সকালে মাছ ধরতে এসে স্থানীয়রা ঘেরের পানিতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থলের ঘেরপাড়ে রক্তের দাগের পাশে একটি দিয়াশলাই ও নগদ টাকা পাওয়া গেছে।

নিহতের বাবা আতিয়ার রহমান পুলিশকে জানান, রোববার রাত ১০টার দিকে বাড়িতে ছেলের সঙ্গে তার শেষ কথা হয়। এরপর সকালে লাশ উদ্ধারের খবর পান।

হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে স্থানীয়দের ধারণা, এলাকায় কিছু উঠতি বয়সী নেশাগ্রস্ত ও অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত কিশোর-যুবকদের সঙ্গে আরিফের ওঠাবসা ছিল। কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। 

অন্য একটি সূত্র জানিয়েছে, কয়েকদিন আগে আরিফ একটি দামি মোবাইল ফোন কিনেছিল। সেটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেও হত্যাকাণ্ড ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহিন হোসেন বলেন, ওই তরুণের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9