গাজীপুরে আসামি গ্রেপ্তারে করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৬

০২ মার্চ ২০২৬, ০২:০৩ PM , আপডেট: ০২ মার্চ ২০২৬, ০২:০৫ PM
দুজকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ

দুজকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে অপহরণ মামলার আসামি গ্রেপ্তারে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ দুই আসামিকে ছিনিয়ে নেয়। পরে অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে তাদের আবার গ্রেপ্তার করে। এ ঘটনায় অন্তত ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

রবিবার (১ মার্চ) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধারে ৬ সদস্যের একটি পুলিশ টিম শ্রীপুরে আসে। তারা শ্রীপুর থানা পুলিশের সহযোগিতা নিয়ে নিজমাওনা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে নিজমাওনা গ্রামের মনির হোসেনের ছেলে আদিল (২২) ও মনির হোসেনকে (৫০) গ্রেপ্তার করা হয়। তাদের হ্যান্ডকাফ পরিয়ে পুলিশের গাড়িতে তোলার সময় স্বজনরা ‘ভুয়া পুলিশ ও ডাকাত এসেছে’ বলে চিৎকার শুরু করে। এতে আশপাশের লোকজন জড়ো হয়ে রাস্তা অবরোধ করে পুলিশের ওপর হামলা চালায় এবং মারধর করে দুই আসামিকে ছিনিয়ে নেয়। হামলায় বেশ ছয়জন পুলিশ সদস্য আহত হন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া দুই আসামিকে আবার গ্রেপ্তার করে। এ ঘটনায় দুই নারীসহ মোট চারজনকে আটক করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।  এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, টাঙ্গাইল সদর থানার অভিযানে সহযোগিতা করতে গিয়ে এ হামলার ঘটনা ঘটে।

গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেরাজুল ইসলাম জানান, হামলায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ছয়জন পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছেন এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9