সুন্দরবনের মাউন্দে নদীতে কোস্ট গার্ডের অভিযান, বন্দুক-কার্তুজ জব্দ

৩১ জুলাই ২০২৫, ০১:৪১ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৬:৩১ PM
কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-কার্তুজ জব্দ

কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-কার্তুজ জব্দ © টিডিসি

সাতক্ষীরার সুন্দরবনের মাউন্দে নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল মাউন্দে নদীসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে সন্দেহজনক এক ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি তা উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন। পরে আত্মসমর্পণ করানোর জন্য অভিযানে থাকা সদস্যরা দুটি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ওই ব্যক্তি হাতে থাকা ব্যাগ ফেলে বনের ভেতরে পালিয়ে যান। ব্যাগটি তল্লাশি করে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, জব্দ করা অস্ত্র ও গুলি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬