সুন্দরবনের নদীপথে ৬২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন

১০ মে ২০২৫, ০১:০৭ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ১১:৪৫ PM
সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা

সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা © টিডিসি

সাতক্ষীরায়  সুন্দরবনের নদীপথ দিয়ে  ৬২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন (ঠেলে দেওয়া) করানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে জেলা রেঞ্জের সীমান্তবর্তী মান্দারবাড়িয়া এলাকার নদীপথ দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হয়। 

বিষয়টি  নিশ্চিত করেছেন পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম। তিনি জানান, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ীয়া এলাকায় অনুপ্রবেশ করা ৬২ ভারতীয় নাগরিককে মান্দারবাড়ীয়া টহল ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বিএসএফ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে। আরো কিছু সংখ্যক ভারতীয় নাগরিককে বিএসএফ বনের ভিতর রেখে গেছে।

তিনি আরও বলেন, বিষয়টি বিজিবি ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের দায়িত্ব তাদের। তবে, এ বিষয়ে এখনও বিজিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, কোস্টগার্ডের কৈখালী স্টেশন সূত্রে জানা গেছে, তারা এ বিষয়ে বন বিভাগের মাধ্যমে তথ্য পেয়েছেন এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন। 

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ব্যবসায়ী সমিতির
  • ১২ অক্টোবর ২০২৬
পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬