সুন্দরবনের চুনকুরি নদী থেকে আহত কচ্ছপ উদ্ধার

২৫ জুলাই ২০২৫, ০৩:০৪ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ০৮:৪৭ PM
আহত উদ্ধারকৃত কচ্ছপ

আহত উদ্ধারকৃত কচ্ছপ © টিডিসি

সুন্দরবনের চুনকুরি নদী থেকে গুরুতর আহত একটি কচ্ছপ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। পরে প্রাথমিক চিকিৎসা শেষে কচ্ছপটিকে দোবেকী বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো  হয়, বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে নিয়মিত টহলের সময় চুনকুরি নদীতে ভাসমান অবস্থায় একটি পা বিচ্ছিন্ন ও গুরুতর আহত একটি কচ্ছপ দেখতে পান কোস্টগার্ড সদস্যরা। অবস্থা আশঙ্কাজনক মনে করে দ্রুত কচ্ছপটিকে উদ্ধার করে দোবেকী স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

পরে বন বিভাগের কাছে কচ্ছপটি হস্তান্তর করা হয়। কোস্টগার্ড ও বন বিভাগের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে দোবেকী বন বিভাগের পুকুরে কচ্ছপটিকে অবমুক্ত করা হয়। বর্তমানে কচ্ছপটি সুস্থ রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

 

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬