কোস্ট গার্ডের অভিযানে ‎১৫৪ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

০৬ অক্টোবর ২০২৫, ০৬:৫৩ PM
অবৈধ কারেন্ট জাল

অবৈধ কারেন্ট জাল © সংগৃহীত

মুন্সিগঞ্জে প্রায় ১৫৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার ৬ অক্টোবর বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। এর আগে রবিবার মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে এসব জাল ও সুতা জব্দ করেন কোস্ট গার্ড।

সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৫ অক্টোবর) রাত ১১টা থেকে সোমবার (৬ অক্টোবর) সকাল ৬ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা মুন্সিগঞ্জ সদর থানাধীন দয়াল বাজার মাদবর বাড়ি এবং মিরকাদিম উত্তর কাজি কসবা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ৩টি গোডাউন ও ৩টি কারখানা তল্লাশি করে প্রায় ১৫৪ কোটি ২৫ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৪ কোটি ৪০ লক্ষ ৫২ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ১২ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়। ‎পরবর্তীতে জব্দকৃত জাল ও সুতার রিল মুন্সিগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়। তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

পে-স্কেল শিক্ষকদের দরকার, দাবি অ্যাড্রেস করার দায়িত্ব আমার:…
  • ২৭ অক্টোবর ২০২৬
এবারই আরও ২৫ শতাংশ উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব করেছিলাম: শিক…
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষকরা বেতনও নেবে সরকারের বিরুদ্ধে কটূক্তিও করতেই থাকবে—ই…
  • ২৭ অক্টোবর ২০২৬
যে চার নির্বাচন ১০ দিনের মধ্যে নাড়িয়ে দিতে পারে পুরো বিশ্বকে
  • ২৭ অক্টোবর ২০২৬
ঢাবি সমাবর্তনে অতিরিক্ত ফি, আন্দোলনের হুঁশিয়ারি ডাকসুর মুসা…
  • ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল কলেজে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি …
  • ২৭ অক্টোবর ২০২৬