চলতি সপ্তাহে অনেকগুলো ঘটনা ঘটবে: তাজুল ইসলাম

০৬ অক্টোবর ২০২৫, ০৬:০৫ PM
মোহাম্মদ তাজুল ইসলাম

মোহাম্মদ তাজুল ইসলাম © সংগৃহীত

চলতি সপ্তাহে দেশে অনেকগুলো ঘটনা ঘটবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, এ সপ্তাহের মধ্যে বেশ অনেকগুলো ঘটনা ঘটবে, আপনারা দেখবেন। তবে আমরা আজকে এ বিষয়ে কোনও কিছু বলতে চাচ্ছি না।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন চলতি সপ্তাহের মধ্যেই দাখিল করা হবে। বিচারে দেরি নিয়ে উদ্বেগ প্রকাশকারীদের উদ্দেশে তিনি বলেন, তদন্তের জন্য যে সময় প্রয়োজন ছিল, তা শেষ হয়েছে। এখন একের পর এক মামলার ফরমাল চার্জ দাখিল করা হচ্ছে। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং অনেক মামলা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাই জনগণের প্রত্যাশিত সময়ের মধ্যেই এই মানবতাবিরোধী অপরাধীদের বিচার সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।

ওবায়দুল কাদেরের মামলা প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, সব মামলা একসঙ্গে হবে না। ধাপে ধাপে সব মামলা এগোচ্ছে। প্রতিটি মামলাই ম্যাচিউর পর্যায়ে রয়েছে। সময়মতো সবকিছুর ফলাফল পাওয়া যাবে। কেউ দায় এড়িয়ে যাবেন— এমন আশা করা বৃথা। ন্যায়বিচার তার নিজস্ব গতিতে চলবে।

গুমের মামলার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, এগুলো জটিল মামলা। তাই প্রতিটি খুঁটিনাটি বিষয় যাচাই করা হচ্ছে। সব মামলা শেষ না হলেও প্রধান কয়েকটির তদন্ত প্রতিবেদন এই সপ্তাহেই দাখিল হবে ইনশাআল্লাহ।

শেখ হাসিনা এ মামলার প্রধান আসামি কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, বাকিটা খুব শিগগিরই দেখতে পাবেন। 

ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি সাড়ে ৬ আবেদন, কোন ইউনিটে কত?
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় চট্টগ্রামের ৭ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
নিজের কার্ডের সঙ্গে বন্ধুদের কার্ড স্ক্যান, ডিজিটাল হাজিরায়…
  • ১২ নভেম্বর ২০২৬
আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে মহিলা দল নেত্রীকে স্থায়ী বহিষ্কার
  • ১২ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তির জন্য ২৪ ঘণ্টায় ৪০ হাজারের বেশি আবেদন, বেশি বি…
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষার কাজ শুরু…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950