নারায়ণগঞ্জে ২ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ির রেণু জব্দ

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ PM
নারায়ণগঞ্জ থেকে অবৈধ চিংড়ির রেণু জব্দ বাংলাদেশ কোস্ট গার্ডের

নারায়ণগঞ্জ থেকে অবৈধ চিংড়ির রেণু জব্দ বাংলাদেশ কোস্ট গার্ডের © টিডিসি

নারায়ণগঞ্জের সোনারগাঁও হতে ২ কোটি ৩ লাখ টাকা মূল্যের অবৈধ চিংড়ির রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাকৃতিক রেনু সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘন করে ২ কোটি ৩ লাখ টাকা মূল্যের ৪০ লাখ ৬০ হাজার পিস অবৈধ চিংড়ি রেনু নেয়ার পথে জব্দ করেছে কোস্টগার্ড। 

গোপন সংবাদের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর সোমবার সকাল ৮ টায় কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন কাঁচপুর ব্রীজের টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 এ সময় উক্ত এলাকায় কক্সবাজার হতে সাতক্ষীরাগামী সন্দেহজনক ৩টি ট্রাক তল্লাশি করে ২ কোটি ৩ লাখ টাকা মূল্যের ৪০ লাখ ৬০ হাজার পিস অবৈধ চিংড়ি রেনু জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেনু নারায়নগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয় এবং ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬