নোয়াখালীতে ৪২৫ কচ্ছপ উদ্ধার

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ PM
জব্দ করা কচ্ছপ

জব্দ করা কচ্ছপ © টিডিসি

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ৪২৫টি কচ্ছপ (কড়ি কাইট্টা) উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ। শুক্রবার (১২  সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লোকনাথ মন্দিরসংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা কচ্ছপের মধ্যে ৩২৫টি জীবিত ও ১০০টি মৃত।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে কচ্ছপ সংগ্রহ করে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পাচারের চেষ্টা করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নেন। অভিযানে ৪২৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। ওই সময় পাচারকারীরা পালিয়ে  যায়। শনিবার দুপুরে নোয়াখালীর বন বিভাগের জলাশয়ে কিছু কচ্ছপ অবমুক্ত করা হয়। বাকি তথ্যগুলো দেশের বিভিন্ন জেলায় জলাশয় অবমুক্ত করা হবে।

উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবু ইউসুফ জানান, কচ্ছপ বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী সুরক্ষিত প্রাণী। এ প্রাণী শিকার, হত্যা, সংগ্রহ বা পাচার নিষিদ্ধ। জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। অবৈধভাবে বন্য প্রাণী সংগ্রহ, সংরক্ষণ বা পাচারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন 
  • ১২ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬